গ্লোবাল অ্যাফেয়ার্স ডেস্ক: লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদ ও মাদরাসার উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল, শিশুদের অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় তালিমুল কুরআন ইউকে মসজিদ মিলনায়তনে মাহফিল অনুষ্ঠিত হয়।
তালিমুল কুরআন ইউকে মসজিদ ও মাদরাসার চেয়ারম্যান শায়খ হাফিজ খাবির আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানি ও কুওয়াতুল ইসলাম মাদরাসা লন্ডনের হাদিস বিভাগের লেকচারার শায়খ মাওলানা মাহফুজ আহমেদ এবং ইয়ামীন একাডেমি লন্ডনের প্রধান মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন মসজিদ লন্ডনের খতিব মাওলানা সালমান আহমেদ, এজওয়্যার সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা নুমান আহমেদ, হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্ক, ইউকের চেয়ারম্যান মাওলানা আবদুল আহাদ, শাহ জালাল মসজিদ, ম্যানর পার্ক, লন্ডনের সেক্রেটারি মাওলানা হুসাইন আহমেদ এবং মাযাহিরুল উলুম, লন্ডনের খতিব মাওলানা মাসুম আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া লন্ডনের প্রিন্সিপাল শায়খ মাওলানা তারিক উল্লাহ।
মাওলানা হোসাইন আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের বিশেষ কর্মসূচি, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিতদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।
তালিমুল কুরআন ইউকে মসজিদ ও মাদরাসার পক্ষ থেকে আয়োজিত এ বার্ষিক মাহফিলে সর্বস্তরের মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে অবস্থিত তালিমুল কুরআন মসজিদ ও মাদরাসাটি ২০১৪ সালে শায়খ হাফিজ খাবির আহমদের উদ্যেগে প্রতিষ্ঠিত হয়ে নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা
কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?
যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে
রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন
মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ
ফ্রান্সে মসজিদ বন্ধ: মুসলিম সমাজে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আতঙ্ক
স্কুলে যাওয়ার আগে শিশুকে টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে: যুক্তরাজ্যে অভিভাবকদের জন্যও টয়লেট প্রশিক্ষণের ব্যবস্থা
যা আল্লাহর হাতে, তা আল্লাহর কাছেই ছেড়ে দিন
কিয়ামতের অন্যতম বড় আলামত: দাজ্জালের আত্মপ্রকাশ ও তার ফিতনা থেকে মুক্তির পথ
গাজা যুদ্ধ বন্ধে একের পর এক উদ্যোগ, কিন্তু কেন বারবার ব্যর্থ হলো আলোচনা?
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ গাজা শান্তি পরিষদ চুক্তির শর্তাবলি
মুসলিম তরুণদের জন্য সূরা আল-কাহফের ৫টি অনুপ্রেরণাদায়ক শিক্ষা
যুক্তরাজ্যে প্রতি পাঁচ দিনেই একটি মসজিদে হামলা: বাড়ছে ইসলামবিদ্বেষ, শঙ্কায় মুসলিম সমাজ