হোসাইন আহমদ।
গত বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ ঘোষণা করেছেন যে সরকার তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে পাকিস্তান সরকার টিএলপি প্রধান সা’দ হোসাইন রিজভীকে গ্রেফতার করে। স্বরাষ্ট্রমন্ত্রী একটি টুইট বার্তায় বলেন যে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিধি মোতাবেক ধর্মীয় এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হবে।
টিএলপিকে কেন নিষিদ্ধ করা হল। এবং তারা কি নিয়ে আন্দোলন করছে?
ফ্রান্সে রাসূল সাঃ কে ব্যাঙ্গ করে কার্টুন প্রকাশিত হওয়ার পরে টিএলপি আন্দোলন শুরু করে। তারা সরকারের কাছে ফরাসী রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠানো এবং সে দেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে।
তিন মাসের মধ্যে এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেয়া হবে বলে সরকার গত ১ নভেম্বর ২০২০ টিএলপির সাথে একটি চুক্তিতে আসে। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিকে সময়সীমা নিকটবর্তী হওয়ার সাথে সাথে সরকার চুক্তিটি বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছিল এবং আরও সময় চেয়েছিল। টিএলপি তখন আরো আড়াই মাস সময় বাড়িয়ে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত কোন প্রতিবাদ সমাবেশ করবে না বলে সম্মত হয়েছিল।
গত রবিবার দলীয় প্রধান একটি ভিডিও বার্তায় টিএলপি কর্মীদের সরকার সময়সীমা পূরণ করতে ব্যর্থ হলে লংমার্চ শুরুর জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। এতে সরকার তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়।
সোমবার সা’দ হোসাইন রিজভী লাহোরে একটি জানাজায় অংশ নিতে গেলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। এই অবস্থায় ক্ষুব্ধ টিএলপি দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে।
এর মধ্যেই ৪ জন নিহত ও হাজার হাজার টিএলপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাসূল সাঃ কে ব্যঙ্গ করে ফ্রান্সে কার্টুন প্রকাশিত হওয়ার প্রতিবাদ করায় পাকিস্তান সরকার একটি ইসলামী দলকে নিষিদ্ধ ঘোষণা করে আসলে ফ্রান্স ও সেদেশের প্রধানমন্ত্রী ইমানুয়েল মেক্রণের পক্ষাবলম্বন করছে। দেশের মানুষের মতামতের কোন মূল্য দিচ্ছে না।
এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে। একজন ব্যাবহারকারী কমেন্ট করেছেনঃ ‘যে পাকিস্তান ইসলাম ও মুসলমানদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানেই সরকার মুসলমানদের স্বার্থ বিরোধী পদক্ষেপ নিচ্ছে। এবং মুসলমানদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছে’। আরেকজন ব্যবহারকারী বলেছেন, ‘ইমরান খান ফ্রান্সের সাথে অর্থনৈতিক সম্বন্ধকে ইসলাম ধর্মের চেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন’। তবে বিপরীতে অন্যান্য ইউজাররা কমেন্ট করেছেন যে পাকিস্তান ইসলামী আইনে পরিচালিত রাষ্ট্র নয়। সুতরাং এখানে এইসব আন্দোলন চরমপন্থার লক্ষণ। সেক্যুলার সমাজে সকল মানুষের সকল বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আছে।
পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক, অরিয়া মকবুল জান বলেছেন এতে তিনি আশ্চর্য হননি। কারন ১৯২০ সাল থেক বিশ্বব্যাপী যে সূদী গণতান্ত্রীক বিশ্ব ব্যাবস্থা প্রতিষ্টিত হয়েছে তাতে এই ব্যাপারটা নির্ধারিত হয়ে গিয়েছিল, যে সামনে যে রাষ্ট্র ব্যাবস্থাই আসবে সেটা হবে, সেকুলারিজমের অধীনে। এজন্যই এমন কোন ইসলামী দল যারা গণতন্ত্রের অধীনে দল পরিচালনা করে জনপ্রিয়তা অর্জন করবে তাদেরকে আর বেশী এগিয়ে যেতে দেওয়া হবে না।
টিএলপি দেশব্যাপী ‘স্ট্রিট পাওয়ার’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিল। তারা ব্লাসফেমী আইনে কোনরকমের পরিবর্তনের প্রচন্ড বিরোধী ছিল। আহমদিয়া ধর্ম বিরোধী অবস্থানেও তারা শক্তিশালী প্রতিবাদি ছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রী ইমরান খান বিদেশে থাকা আতিফ মিয়া নামক একজন আহমদিয়াকে ইকোনমিক এডভাইজার নিয়োগ দানের পর, টিলপির প্রতিবাদের কারনে তাকে সরকার সে পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়। তাদের অন্যতম প্রধান দাবী, পাকিস্তানে শারিয়াহ আইন ধীরে ধীরে প্রতিষ্টা করা। কিন্তু পাকিস্তান সরকার টিএলপিকে নিষিদ্ধ করায় তাদের এই দাবী আদায়ের পথে প্রচন্ড ধাক্কা খেল তারা।
সুত্রঃ
১. https://www.dawn.com/news/1618186
সাইবার বিশেষজ্ঞের সতর্কবার্তা: মুসলিমদের স্পাইওয়্যার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান
গাজার ‘হলুদ রেখা’ ক্রমেই বিস্তৃত হচ্ছে: যুদ্ধবিরতির আড়ালে কি গাজাকে স্থায়ীভাবে বিভক্ত করছে ইসরায়েল?
আজারবাইজানে হিজাব নিষিদ্ধের ঘটনায় তীব্র ক্ষোভ, হিজাব পরায় স্কুল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মুসলিম ছাত্রীদের
৭ অক্টোবরের পর ঘরবাড়ি ছেড়ে পালানোর সময় ফিলিস্তিনিরা কী সঙ্গে নিয়েছিলেন?
সিলেট দাওয়াহ এন্ড এডুকেশন সেন্টারের আয়োজনে বিশেষ নাসীহাহ সেশন অনুষ্ঠিত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কীভাবে ক্যাথলিক যাজকদের অন্যতম প্রধান রপ্তানিকারকে পরিণত হলো
আল-আকসায় ‘মহাকায় সিজদা’ কী এবং কেন খেজুরের পাতা উঁচু করে ধরা হচ্ছে?
ইউরোপে কেন হঠাৎ নিকাব নিষিদ্ধের তোড়জোড়?
কিয়ামতের অন্যতম বড় নিদর্শন 'ধোঁয়া': সুন্নি আলেমদের দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা
মক্কা-মদিনায় হামলার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে বিশ্বের মুসলিমরা: কায়কোবাদ
পবিত্র মক্কা অভিমুখে হুথিদের পাঠানো ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের
ভারতে পশ্চিমবঙ্গের ২৫২টি মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
গাজা যুদ্ধের প্রথম বছরেই ইসরায়েলের সাথে ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি মাইক্রোসফটের
নবী মুহাম্মদ ﷺ-এর খাদ্যাভ্যাস: সুস্থ জীবনের জন্য ১০টি উপকারী খাবার
মিডিয়ায় ইসলামের ওপর আক্রমণ: মুসলিম উম্মাহর করণীয়