যুক্তরাজ্যে অনুষ্ঠিত তাবলিগের ইজতেমাকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তারা দক্ষিণ পূর্ব ইংল্যান্ড, পূর্ব ইংল্যান্ড এবং বৃহত্তর ম্যানচেস্টার এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের সন্দেহে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, তাদের লক্ষ্য ছিল যুক্তরাজ্য তাবলিগের ইজতেমা।
সাফোক কাউন্টির শ্রাবল্যান্ড হল প্রাঙ্গণে গত সপ্তাহান্তে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট তদন্তের ধারাবাহিকতায় লন্ডনের সন্ত্রাসবিরোধী পুলিশ এ অভিযান পরিচালনা করে। হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিনজনসহ অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত যুক্তরাজ্য ইজতেমার আয়োজকদের সম্ভাব্য গুরুতর নিরাপত্তা হুমকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশের পরামর্শের ভিত্তিতে নির্ধারিত সময়ের পূর্বেই অনুষ্ঠান শেষ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় ১৫ হাজার মানুষ নিরাপদে স্থান ত্যাগ করেন।
রোববার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ইপসউইচের ২৭ বছর বয়সী এক ব্যক্তি, বৃহত্তর ম্যানচেস্টারের ৩৫ বছর বয়সী এক ব্যক্তি, এসেক্সের ৪২ বছর বয়সী দুই ব্যক্তি এবং সারের ২৭, ২৯, ৫৫, ৬০ ও ৮২ বছর বয়সী পাঁচ ব্যক্তি। এছাড়া সোমবার দক্ষিণ পূর্ব লন্ডনের ৩৩ বছর বয়সী এক ব্যক্তি এবং পূর্ব লন্ডনের ৩১ বছর বয়সী এক ব্যক্তি ও ৪৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮২, ৫৫ এবং ৬০ বছর বয়সী তিনজন পুরুষকে হত্যার ষড়যন্ত্রের সন্দেহে আটক করা হয়। তবে ৮২ বছর বয়সী ওই ব্যক্তিকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া নারীকে একজন অভিযুক্তকে সহায়তা করার সন্দেহে আটক করা হয়েছে। অন্য আটজন পুরুষকে দুই হাজার সালের সন্ত্রাসবাদ আইনের ৪১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখনো পুলিশ হেফাজতে রয়েছে।
লন্ডনের সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, সাফোকে অনুষ্ঠিত তাবলিগের ইজতেমার বিরুদ্ধে সম্ভাব্য গুরুতর হুমকির বিষয়ে অবগত হওয়ার পর আমরা অত্যন্ত দ্রুত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি।
তিনি আরও বলেন, আমি জানি এই খবর সাধারণ মানুষের জন্য এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ আমাদের ধারণা ছিল সম্ভাব্য লক্ষ্য ছিল তাবলিগের ইজতেমা। তবে আমরা আবারও দেখিয়েছি, সম্ভাব্য লক্ষ্য যে-ই হোক বা যা-ই হোক, কোনো ধরনের হুমকির তথ্য পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে দ্বিধা করি না।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে যুক্তরাজ্যে সন্ত্রাসী হুমকির মাত্রা এখনো গুরুতর পর্যায়ে রয়েছে। তাই আমরা সবাইকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে বা অস্বাভাবিক মনে হলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানাচ্ছি।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্য ইজতেমাকে লক্ষ্য করে বিশ্বাসযোগ্য একটি হুমকি মোকাবিলায় পুলিশের দ্রুত পদক্ষেপ নিঃসন্দেহে বহু মানুষের প্রাণ রক্ষা করেছে। তিনি আরও বলেন, আমি জানি এই খবর ব্রিটিশ মুসলমানদের জন্য গভীর উদ্বেগের বিষয়।
তিনি বলেন, আমাদের ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং এমন একটি দেশের পক্ষে একসঙ্গে থাকতে হবে, যেখানে সব সম্প্রদায়ের প্রতি উন্মুক্ততা, উদারতা ও সহনশীলতার মূল্যবোধ সমানভাবে সম্মানিত হয়।
গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পুলিশ একাধিক তল্লাশি অভিযান পরিচালনা করছে।
অভিযানে সহায়তাকারী সাফোক পুলিশ বাহিনীর সহকারী প্রধান কনস্টেবল অ্যালিস স্কট বলেন, আমরা বুঝতে পারছি এই গ্রেপ্তার এবং এর পেছনের ঘটনাপ্রবাহ স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, রোববার ভোরে পরিস্থিতিকে বড় ধরনের জরুরি ঘটনা হিসেবে ঘোষণা করা হয় এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়, যাতে অনুষ্ঠানে অংশ নেওয়া ১৫ হাজার মানুষ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে স্থান ত্যাগ করতে পারেন। আজকের শুরুতেই সেই জরুরি ঘটনার মর্যাদা প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, এটি ছিল অত্যন্ত জটিল এবং দ্রুত পরিবর্তনশীল একটি পরিস্থিতি। এ অবস্থায় সব সংস্থার প্রধান লক্ষ্য ছিল পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
সাফোক পুলিশ জানিয়েছে, স্থানীয় জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে শ্রাবল্যান্ড হল এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
কৃতজ্ঞতায়: স্কাই নিউজ ডটকম
তারিখ: ১৩ জুলাই ২০২৬ইং
সাইবার বিশেষজ্ঞের সতর্কবার্তা: মুসলিমদের স্পাইওয়্যার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান
গাজার ‘হলুদ রেখা’ ক্রমেই বিস্তৃত হচ্ছে: যুদ্ধবিরতির আড়ালে কি গাজাকে স্থায়ীভাবে বিভক্ত করছে ইসরায়েল?
আজারবাইজানে হিজাব নিষিদ্ধের ঘটনায় তীব্র ক্ষোভ, হিজাব পরায় স্কুল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মুসলিম ছাত্রীদের
৭ অক্টোবরের পর ঘরবাড়ি ছেড়ে পালানোর সময় ফিলিস্তিনিরা কী সঙ্গে নিয়েছিলেন?
সিলেট দাওয়াহ এন্ড এডুকেশন সেন্টারের আয়োজনে বিশেষ নাসীহাহ সেশন অনুষ্ঠিত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কীভাবে ক্যাথলিক যাজকদের অন্যতম প্রধান রপ্তানিকারকে পরিণত হলো
আল-আকসায় ‘মহাকায় সিজদা’ কী এবং কেন খেজুরের পাতা উঁচু করে ধরা হচ্ছে?
ইউরোপে কেন হঠাৎ নিকাব নিষিদ্ধের তোড়জোড়?
কিয়ামতের অন্যতম বড় নিদর্শন 'ধোঁয়া': সুন্নি আলেমদের দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা
মক্কা-মদিনায় হামলার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে বিশ্বের মুসলিমরা: কায়কোবাদ
পবিত্র মক্কা অভিমুখে হুথিদের পাঠানো ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের
ভারতে পশ্চিমবঙ্গের ২৫২টি মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
গাজা যুদ্ধের প্রথম বছরেই ইসরায়েলের সাথে ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি মাইক্রোসফটের
নবী মুহাম্মদ ﷺ-এর খাদ্যাভ্যাস: সুস্থ জীবনের জন্য ১০টি উপকারী খাবার
মিডিয়ায় ইসলামের ওপর আক্রমণ: মুসলিম উম্মাহর করণীয়