দ্যা গ্লোবাল এফেয়ার্স ডেস্ক: হালাল এওয়ারনেস নেটওয়ার্কের উদ্যোগে যুক্তরাজ্যের নিউক্যাসলে দিনব্যাপী হালাল স্ট্রিট ক্যাম্পেইন সফলভাবে সমাপ্ত হয়েছে। তিনদিনের এই সচেতনতামূলক কাম্পেইনের কেন্দ্রবিন্দু ছিল নিউক্যাসল, যেখানে ব্যাপক পরিসরে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হয়।
এই তিন দিনের রোড ট্রিপে নিউক্যাসলের পাশাপাশি লিডস, ব্রাডফোর্ড, হাদার্সফিল্ড ও এডিনবরাতেও হালাল সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্ট্রিট ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের উৎস, সার্টিফিকেশন এবং ব্যবহৃত উপাদান সম্পর্কে খোঁজ নেওয়া হয়। একইসঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে হালাল বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, নিয়মিত ব্যবহৃত পণ্যের হালাল স্ট্যাটাস সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, যা এই ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলে ধরে।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে উলামা ও মুসলিম একটিভিস্টদের সাথেও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে নিউক্যাসলে আলেমদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের সাথে সাক্ষাৎ এবং দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিত্বের সাথে ওয়ান-টু-ওয়ান বৈঠকের মাধ্যমে হালাল বিষয়ক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গভীরভাবে মতবিনিময় করা হয়।
তিন দিনব্যাপী এই ক্যাম্পেইন মঙ্গলবার রাতে শুরু হয়ে শুক্রবার সকালে সমাপ্ত ঘোষণা করা হয়।
এই ক্যাম্পেইনের নেতৃত্ব দেন হালাল এওয়ারনেস নেটওয়ার্কের চেয়ারম্যান মাওলানা আব্দুল আহাদ এবং সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসান চৌধুরী। তারা বলেন, “হালাল শুধুমাত্র খাদ্যের বিষয় নয়; এটি মুসলিম জীবনের একটি মৌলিক অংশ। বর্তমান সময়ে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। আমরা চাই প্রতিটি মুসলিম যেন তার দৈনন্দিন জীবনে হালাল-হারামের বিষয়ে সতর্ক থাকে এবং সঠিক জ্ঞান অর্জন করে।”
তারা আরও বলেন, “এই ধরনের স্ট্রিট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সরাসরি মানুষের কাছে পৌঁছাতে পারছি, তাদের প্রশ্নের উত্তর দিতে পারছি এবং বাস্তব সমস্যাগুলো বুঝতে পারছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়া হবে।”
হালাল এওয়ারনেস নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ব্যস্ত জীবনে মুসলিমদের জন্য হালাল বিষয়ে সচেতন থাকা একটি বড় চ্যালেঞ্জ। তাই নিয়মিত এ ধরনের স্ট্রিট ক্যাম্পেইনের মাধ্যমে সরাসরি জনগণের কাছে পৌঁছে সচেতনতা তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।
এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় মুসলিমদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে এবং হালাল ব্যাবসায়ীরাও স্বতস্ফুর্ত সাড়া দিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
ভেনিসে মুসল্লিদের জুমার নামাজে উসকানি, বন্ধ মসজিদেও হামলার অভিযোগ
দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৯টি দোয়া
ইসলামে তাওবা কবুলের ৫টি মৌলিক শর্ত
হিজাব পরলেই জরিমানা: ফ্রান্সে উগ্র ডানপন্থীদের নতুন পরিকল্পনার ছক
২৫ বছরের প্রতারণা: 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' দিয়ে যেভাবে মুসলিমদের কলঙ্কিত করেছে পশ্চিমারা
সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন
প্রাণীদের প্রতি আচরণে মহানবী ﷺ-এর আদর্শ
পশ্চিমা বিশ্বে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলামবিদ্বেষকে ব্যবহার করছে ইসরায়েল
লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা
কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?
যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে
রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন
মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ