পবিত্র রমজানের সূচনা ঘিরে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ঘোষণা এলেও, মক্কাসহ বিভিন্ন আরব ও ইসলামি রাজধানীর মিনার থেকে তাকবির ধ্বনি ভেসে উঠেছে। কোথাও বুধবার থেকে রোজা শুরু হয়েছে, কোথাও শাবান মাস পূর্ণ করে বৃহস্পতিবারকে প্রথম দিন ধরা হয়েছে। কিন্তু এ বছরের রমজান এসেছে গভীর সংকটের প্রেক্ষাপটে। যুদ্ধ, দুর্ভিক্ষ, বাস্তুচ্যুতি এবং মানবিক বিপর্যয়ের ভারে নুয়ে পড়া লাখো মুসলমানের জন্য এবারের সিয়াম ধৈর্য ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে।
ধ্বংসস্তূপের ওপর তারাবি: গাজার বেদনাময় রমজান
টানা তৃতীয় বছর যুদ্ধের ক্ষত বুকে নিয়ে রমজান পালন করছে গাজা স্ট্রিপ। সরকারি তথ্যমতে, এক হাজারের বেশি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আরও বহু মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত। অনেক ইমাম, হাফেজ ও ক্বারী যারা রমজানের রাতগুলোকে তিলাওয়াতে মুখর রাখতেন তারা এখন আর জীবিত নেই।
ধ্বংসপ্রাপ্ত মসজিদের ধ্বংসস্তূপের ওপর কিংবা অস্থায়ী তাঁবুতে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। নজরদারি ড্রোনের উপস্থিতির মাঝেও ইবাদতে অবিচল গাজার মানুষ। গাজার প্রাচীন ও ঐতিহাসিক গ্রেট অমারি মসজিদ যা ফিলিস্তিনের অন্যতম বৃহৎ মসজিদ গুরুতর ক্ষতির পরও আবার নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে।
প্রায় ১৯ লাখ বাস্তুচ্যুত মানুষ এখনো অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধবিরতির ঘোষণার পরও সীমান্ত খোলা ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশে দৃশ্যমান উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে।
দখলকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ আল-আকসা
গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও রমজান নেমেছে কড়াকড়ির ছায়ায়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বহু ফিলিস্তিনি প্রবেশ করতে পারছেন না আল আকসা মসজিদ প্রাঙ্গণে। পশ্চিম তীরের বাসিন্দাদের জেরুজালেমে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, আর গাজার মানুষের জন্য বহু বছর ধরেই প্রবেশ নিষিদ্ধ। এদিকে ইসরাইলি কারাগারে বন্দি হাজারো ফিলিস্তিনি পরিবার থেকে দূরে থেকেই রমজান পালন করছেন।
সুদানে দুর্ভিক্ষের কালো ছায়া
ফিলিস্তিনের বেদনার পাশাপাশি ভয়াবহ মানবিক সংকটে রয়েছে সুদান। ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সংঘাতে হাজারো মানুষ নিহত এবং এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই কোটির বেশি মানুষ। বিভিন্ন অঞ্চলে তীব্র অপুষ্টি দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। লাখো শিশুর জীবন চরম ঝুঁকিতে।
ইয়েমেনেও দারিদ্র্যের দগদগে বাস্তবতা
দীর্ঘ সংঘাতের ক্ষত এখনো বহন করছে ইয়েমেন। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ও স্থায়ী আয়ের অভাবে অধিকাংশ পরিবার চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। রমজানের ন্যূনতম খাদ্যসামগ্রী জোগাড় করাও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।
দুঃসময়েও আশার আলো
ধ্বংসস্তূপ, বন্দিত্ব, দুর্ভিক্ষ আর অনিশ্চয়তার মাঝেও রমজান এসেছে। অনেকের ঘরে নেই ইফতারের নিশ্চয়তা, নেই নিরাপদ আশ্রয় তবুও আছে দোয়া, আছে ধৈর্য, আছে আল্লাহর রহমতের প্রত্যাশা। এ বছর রমজান তাই শুধু ইবাদতের মাস নয় এটি হয়ে উঠেছে টিকে থাকার, প্রার্থনার এবং মুক্তির আশার মাস।
১৯ ফেব্রুয়ারী ২০২৬
কৃতজ্ঞতায়: সুন্নাহ ফাইল ওয়েব
২৫ বছরের প্রতারণা: 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' দিয়ে যেভাবে মুসলিমদের কলঙ্কিত করেছে পশ্চিমারা
সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন
প্রাণীদের প্রতি আচরণে মহানবী ﷺ-এর আদর্শ
পশ্চিমা বিশ্বে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলামবিদ্বেষকে ব্যবহার করছে ইসরায়েল
লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা
কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?
যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে
রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন
মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ
ফ্রান্সে মসজিদ বন্ধ: মুসলিম সমাজে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আতঙ্ক
স্কুলে যাওয়ার আগে শিশুকে টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে: যুক্তরাজ্যে অভিভাবকদের জন্যও টয়লেট প্রশিক্ষণের ব্যবস্থা
যা আল্লাহর হাতে, তা আল্লাহর কাছেই ছেড়ে দিন
কিয়ামতের অন্যতম বড় আলামত: দাজ্জালের আত্মপ্রকাশ ও তার ফিতনা থেকে মুক্তির পথ