সিলেট দা’ওয়াহ সেন্টার-এর আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জানুয়ারী (রবিবার) বাদ মাগরিব সিলেট নগরীর আখালিয়া ক্বারীপাড়াস্থ বিএএসবি কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুরআনিক গার্ডেন সিলেটের পরিচালক মাওলানা আবদুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় ‘সবার জন্য দ্বীন শিক্ষা— প্রয়োজনীয়তা, সমস্যা, চ্যালেঞ্জ, সমাধান’ শিরোনামে আলোচনায় অংশ নেন নিউব্যারী জামে মসজিদ ইংল্যান্ডের ইমাম ও খতীব মাওলানা রাহাত আহমদ চৌধুরী, সুবিদ বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি দানিয়াল মাহমুদ, আর রশীদ ইসলামিক ইনস্টিটিউট সিলেটের পরিচালক মাওলানা সাদিকুর রহমান ও নূর কুরআনিক সেন্টারের পরিচালক মাওলানা কামারুল ইসলাম।
মাওলানা সাদিকুর রহমান আলোচনার শুরুতে বাংলাদেশের মানুষের দ্বীন শিক্ষার উৎসগুলো তুলে ধরেন। তিনি তাঁর আলোচনায় সবার জন্য দ্বীন শেখার লক্ষ্যে মকতব শিক্ষার গুরুত্ব তুলে ধরে জাতীয় পাঠ্য কারিকুলামের প্রাক-প্রাথমিক স্তরে দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি জানান।
মুফতি দানিয়াল মাহমুদ দ্বীন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহ তা’আলা মানবজাতিকে তাঁর ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন আর ইবাদাত করার জন্য অবশ্যই সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করা জরুরি। তিনি তাঁর আলোচনায় নারীদের দ্বীন শিক্ষার জন্য মসজিদ কেন্দ্রীক তা’লিম ও হালাকাহ করার ব্যাপারে তাগিদ দেন।
মাওলানা কামারুল ইসলাম তাঁর আলোচনায় মকতব শিক্ষার গুরুত্ব ও প্রভাব তুলে ধরেন। এছাড়াও তিনি মুসলিম শিশুদের ডিভাইস আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের কোমলমতি মুসলিম শিশুরা বিভিন্ন কার্টুন মুভিতে আসক্ত হয়ে পড়ছে। এসব কার্টুন মুভির মাধ্যমে আমাদের ছোটকাল থেকেই বিজাতীয় সংস্কৃতি ও বিধর্মীয় কালচার শিখছে এবং শৈশব থেকেই এসবের মাধ্যমে প্রভাবিত হচ্ছে। অথচ আমরা আমাদের অভিভাবকরা এসব কার্টুন মুভিকে নিছক শিশুদের বিনোদনের জন্য হাতে তুলে দিচ্ছেন। তিনি শিশুদেরকে এসব কার্টুন মুভি থেকে দূরে রাখতে মুসলিম অভিভাবকদের আহ্বান জানান।
অনুষ্ঠানের মুখ্য আলোচক নিউব্যারী জামে মসজিদ ইংল্যান্ডের ইমাম ও খতীব মাওলানা রাহাত আহমদ চৌধুরী তাঁর আলোচনায় দ্বীন শিক্ষার ক্ষেত্রে যেসকল চ্যালেঞ্জ ও সমস্যার সৃষ্টি হয় সেগুলোর সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে দ্বীন পৌঁছানোর জন্য মানুষের সামাজিক অবস্থানভেদে উদ্যেগ গ্রহণ করতে হবে। এছাড়াও তিনি ইংলিশ মিডিয়াম স্কুলের সিলেবাসে দ্বীনের মৌলিক বিষয় সংযুক্তকরণের পরামর্শ দেন।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএএসবি কমপ্লেক্সের দায়িত্বশীল মুহাম্মাদ রায়হান ও হাবিবুর রহমান সোহান।
সাইবার বিশেষজ্ঞের সতর্কবার্তা: মুসলিমদের স্পাইওয়্যার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান
গাজার ‘হলুদ রেখা’ ক্রমেই বিস্তৃত হচ্ছে: যুদ্ধবিরতির আড়ালে কি গাজাকে স্থায়ীভাবে বিভক্ত করছে ইসরায়েল?
আজারবাইজানে হিজাব নিষিদ্ধের ঘটনায় তীব্র ক্ষোভ, হিজাব পরায় স্কুল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মুসলিম ছাত্রীদের
৭ অক্টোবরের পর ঘরবাড়ি ছেড়ে পালানোর সময় ফিলিস্তিনিরা কী সঙ্গে নিয়েছিলেন?
সিলেট দাওয়াহ এন্ড এডুকেশন সেন্টারের আয়োজনে বিশেষ নাসীহাহ সেশন অনুষ্ঠিত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কীভাবে ক্যাথলিক যাজকদের অন্যতম প্রধান রপ্তানিকারকে পরিণত হলো
আল-আকসায় ‘মহাকায় সিজদা’ কী এবং কেন খেজুরের পাতা উঁচু করে ধরা হচ্ছে?
ইউরোপে কেন হঠাৎ নিকাব নিষিদ্ধের তোড়জোড়?
কিয়ামতের অন্যতম বড় নিদর্শন 'ধোঁয়া': সুন্নি আলেমদের দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা
মক্কা-মদিনায় হামলার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে বিশ্বের মুসলিমরা: কায়কোবাদ
পবিত্র মক্কা অভিমুখে হুথিদের পাঠানো ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের
ভারতে পশ্চিমবঙ্গের ২৫২টি মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
গাজা যুদ্ধের প্রথম বছরেই ইসরায়েলের সাথে ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি মাইক্রোসফটের
নবী মুহাম্মদ ﷺ-এর খাদ্যাভ্যাস: সুস্থ জীবনের জন্য ১০টি উপকারী খাবার
মিডিয়ায় ইসলামের ওপর আক্রমণ: মুসলিম উম্মাহর করণীয়