ব্রিটেনের লিডস শহরে শায়েখে বাঘা কমপ্লেক্সের উদ্যোগে বাংলাদেশি আলেমদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে হযরত বশির আহমদ শায়েখে বাঘা রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রবিবার লিডস অবস্থিত যাইতুন ইনস্টিটিউট হলরুমে সিম্পল রিজনের আইডেন্টিটি রিভাইভাল ক্যাম্পেইনের অংশ হিসেবে আলোচনা সভা আয়োজন করা হয়। সিম্পল রিজনের আইডেন্টিটি রিভাইভাল ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষণা করেন লিডস ও ব্রাডফোর্ডের বাংলাদেশি আলেম সমাজ।
সিম্পল রিজনের ট্রাস্টি মাওলানা হোসাইন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া খাতামুন নাবিয়্যিন ব্রাডফোর্ডের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বহুগ্রন্থ প্রণেতা শায়খ মুফতি সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সাইফুল ইসলাম বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আমাদের উত্তম পূর্বসুরীদের সাথে ভালোবাসা ও সংযোগ তৈরি হবে। বশীর আহমদ শায়খে বাঘা রহঃ এর অসাধারণ কর্মজীবন ছিল। আমরা খুব কমই তাঁর সম্পর্কে জানি। এই সমস্ত লোকদের জীবনে লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে তাঁরা আজীবন কাজ করে গেছেন। আমাদের সমস্যা হলো, আমরা তাদের মত এভাবে লক্ষ্য স্থির করে কাজ করি না। আমাদের এসকল আলেমদের জীবনী পড়ে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে অনুপ্রাণিত করতে হবে।
সভায় আলোচকগণ বশির আহমদ শায়েখে বাঘা রহঃ এর জীবনী তুলে ধরেন।
বশীর আহমদ শায়খে বাঘা রহঃ ছিলেন বিংশ শতাব্দীর ভারত উপমহাদেশের প্রখ্যাত সমাজ সংস্কারক আলেমেদ্বীন। ব্রিটিশ বিরোধী স্বাধীন সংগ্রামী এই আলেমের সাহসীকতা, প্রজ্ঞা ও সততার আখ্যান আজও সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখে শুনতে পাওয়া যায়। বশির আহমদ শায়েখে বাঘা রহঃ শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানীর একজন বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম নিখিল পাকিস্তানের নায়েবে আমীর ছিলেন। তাঁর বিশিষ্ট ছাত্রদের মধ্যে ছিলেন শায়খুল হাদীস নূর উদ্দীন গহরপুরী ও আমীনুদ্দীন শায়খে কাতিয়া রহঃ।
লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও যাইতুন ইন্সটিউটের ডিরেক্টর মাওলানা ফয়জুল হাসান চৌধুরীর তেলাওয়াতের মাধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা হোসাইন আহমদ স্বাগত বক্তব্যে শায়খে বাঘা মসজিদ কমপ্লেক্সের মাধ্যমে নেওয়া বিভিন্ন প্রোগ্রামের কথা তুলে ধরেন। বিশেষ করে আইডেন্টিটি রিভাইভাল ক্যাম্পেইন, ফ্যামেলি কাউন্সেলিং ও দাওয়াহ কার্যক্রমের ব্যাপারে নেওয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তৃতায় বক্তারা বর্তমান প্রজন্মের কাছে শায়েখে বাঘা রহঃ সহ সকল আলেমদের জীবন ও কর্ম তুলে ধরার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
ব্রাডফোর্ড শাহজালাল মসজিদের খতিব মাওলানা এখলাসুর রহমান বালাগঞ্জি বলেন, সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে ও মাওলানা হোসাইন আহমদের ব্যবস্থাপনায় আয়োজিত এই মহতি মাহফিলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ এই খেদমতকে কবুল করুন।
লিডস শাহজালাল মসজিদের খতিব ও মাহির লিডসের স্বত্বাধিকারী মাওলানা সাদিকুর রহমান সাহেব বলেন, পূর্বসুরীদের জীবনী আলোচনার এই ধরনের মহতি মাহফিলের আয়োজন ও এতে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বস্তরের তাওহিদী জনতার মধ্যে চেতনা জাগ্রতকরণের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন।
মদীনাতুল উলূম ব্রাডফোর্ড মাসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম সাহেব বলেন, ঘুমন্ত জাতিকে জাগ্রত করার প্রয়াসে সিম্পল রিজনের উদ্যোগ ও পরিকল্পনা শুনে আমি মাওলানা হোসাইন আহমদকে ধন্যবাদ জানাই। আলেমদের জীবনী চর্চায় না থাকায় আমরা অনেকটাই ভুলে গেছি। এই মহৎ উদ্যোগে আমরা যে কোন ধরনের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ইনশা আল্লাহ।
জামেয়া খাতামুন নাবিয়্যিন ব্রাদফোর্ডের মুহাদ্দিস মাওলানা মিফতাহ উদ্দীন সাহেব বলেন, সিলেটের আলেমদের মধ্যে সবচেয়ে উপরের স্তরে যাদের নাম আসে তাদের অন্যতম বশীর আহমদ বাঘা রহঃ এর জীবন আলোচনা ও জীবনী নিয়ে লিখিত বইয়ের উম্মোচনকে আমি স্বাগত জানাই।
আল ফালাহ সুপারমার্কেট ব্রাডফোর্ডের ডিরেক্টর মাওলানা শামসুল হক বলেন, আমাদের এই প্রজন্মের দরকার পূর্বসূরীদের সাথে সংযোগ তৈরি করা। এরকম আলোচনার মাধ্যমে বর্তমান প্রজন্ম ও আমাদের পূর্বসূরী আলেমদের সাথে লিংক তৈরি হচ্ছে।
আলোচনা সভায় প্রাণবন্ত আলোচনা রাখেন লিডসের বিশিষ্ট আলেম মাওলানা সায়্যিদ আব্দুল মুহিত ও আল আমিন জামে মসজিদ লিডসের খতিব মাওলানা আফজাল হোসাইন চৌধুরী। শাহজালাল জামে মসজিদ হাডার্সফিল্ডের খতিব মাওলানা সায়্যিদ মাশহুদ আহমদ বলেন, শায়খে বাঘা রহঃ শীর্ষস্থানীয় উলামাদের মধ্যে একজন ছিলেন। নতুন প্রজন্ম উনার সম্পর্কে খুব বেশি জানেন না। তাদের সামনে তুলে ধরার তাওফিক্ব আল্লাহ আমাদেরকে দান করুন।
বাংলাদেশি আলেমদের ব্যাপক অংশগ্রহণে আলোচনা সভা দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন শায়খ জালাল উদ্দিন সাহেব ও দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন শায়খ আবু তাহের ফারুক্বী সাহেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেপলি জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা তহুর উদ্দীন সাহেব, মুফতি কুরেশ আলি, মাওলানা শাহনুর সেলিম, ও মাওলানা মুশতাক আহমদ ডিরেক্টর যাইতুন ইন্সটিটিউট। এছাড়াও লিডস ও ব্রাডফোর্ড সহ আশেপাশের প্রবীণ ও তরুন আলেম সমাজ আলোচনা সভায় অংশ নেন।
গাজা ইস্যুতে বিশ্বের দ্বিমুখী নীতি উন্মোচন, বেন গভিরের বক্তব্যেই ইসরায়েলের বয়ান ধূলিসাৎ
প্রযুক্তির ছোঁয়ায় স্মার্ট হজ: অ্যালগরিদমে নিয়ন্ত্রিত হচ্ছে বিশ্বের বৃহত্তম জনমসাগম
আলেম ও বাবাদের শারীরিক সুস্থতায় হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্কের মর্নিং ওয়াক
সিলেট দাওয়াহ সেন্টারের উদ্যোগে আলী বাহার চা বাগানে দা'ওয়াতি কার্যক্রম ও নগদ অর্থ সহায়তা প্রদান
"সিগারেট নয়, রুটি চাই": গাজায় বিতর্কিত ত্রাণ নিয়ে ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিনিরা
বাংলাদেশের হৃদয়ে ফিলিস্তিন: আলেম, বিশ্ববিদ্যালয় ও সমাজের বিভিন্ন স্তরে ‘উলামায়ে উম্মাহ’-র প্রতিনিধি দলের ব্যাপক সংযোগ
দ্য ইকোনমিস্ট: গাজায় এখন ইঁদুর ছাড়া সবকিছুই স্থবির
হালাল এওয়ারনেস নেটওয়ার্কের উদ্যেগে রোড ট্রিপ ও নিউক্যাসলে দিনব্যাপী হালাল স্ট্রিট ক্যাম্পেইন সমাপ্ত
গাজায় গণহত্যার নতুন কৌশল: নিভৃতে চলছে নিধন
আল-আকসা দখল হলে আমাদের করণীয় কী ?
‘বাংলাদেশে দ্বীনের খেদমতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের করণীয়: যুবসমাজ, পরিবার ও ইসলামী পরিচয় রক্ষায় ভূমিকা’ শীর্ষক
গাজায় চরম পানি সংকট: আল-মাওয়াসিতে তৃষ্ণায় মৃত্যুর মুখে হাজারো মানুষ
ইসরায়েলের ‘একতরফা মৃত্যুদণ্ড’ নীতি: আট দেশের তীব্র নিন্দা
সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত
ফিলিস্তিনি মুসলিম পরিচয় মুছে ফেলার চেষ্টা ইসরায়েলের